পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে ( ৫ জুলাই), রবিবার।
কোম্পানিগুলো হচ্ছে- দেশ জেনারেল ইন্স্যুরেন্স ও বার্জার পেইন্টস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্পট মার্কেটে শেষ হবে ৬ জুলাই, সোমবার। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ জুলাই, মঙ্গলবার।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
বিজনেস আই/