ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় আধিপত্য বিস্তার করেছে বীমা খাতের কোম্পানি। আজ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৬টি বীমা খাতের কোম্পানি।
কোম্পানিগুলো হচ্ছে- সোনারবাংলা ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ও অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড।
সোনারবাংলা ইন্স্যুরেন্স
কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪৪ টাকা ৩০ পয়সা থেকে ৪৮ টাকা ৯০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২১ টাকা ৪০ পয়সা থেকে ৪৮ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
গ্লোবাল ইন্স্যুরেন্স
কোম্পানিটির ৩ টাকা ১০ পয়সা বা ৮.০১ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৮ টাকা ৭০ পয়সা থেকে ৪২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২০ টাকা ৮০ পয়সা থেকে ৪২ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
নিটল ইন্স্যুরেন্স
কোম্পানিটির ২ টাকা ৪০ পয়সা বা ৭ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৪ টাকা ৬০ পয়সা থেকে ৩৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২২ টাকা ৮০ পয়সা থেকে ৩৭ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৫.৮২ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৫.৬৫ শতাংশ ও অগ্রণী ইন্স্যুরেন্সের ৫.৬৩ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/