পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসি ‘লেভোথাইরক্সিন সোডিয়াম’ ট্যাবলেটের অনুমোদন পেয়েছে। কোম্পানিটি আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, পোল্যান্ড, পর্তুগাল এবং মাল্টায় ইউরোপীয় ইউনিয়নের ‘ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর’ (DCP)-এর আওতায় তাদের ‘লেভোথাইরক্সিন সোডিয়াম’ ট্যাবলেটের অনুমোদন পেয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পণ্যটি রেনাটার ‘ইইউ জিএমপি’ (EU GMP) সনদপ্রাপ্ত ‘পোটেন্ট প্রোডাক্ট’ (শক্তিশালী ও সংবেদনশীল ওষুধ) উৎপাদন কেন্দ্রে প্রস্তুত করা হবে।
রেনাটা নতুন অনুমোদিত এই ইউরোপীয় বাজারগুলোতে লেভোথাইরক্সিনের নিরাপদ ও নির্ভরযোগ্য প্রাপ্যতা নিশ্চিত করতে সহায়তা করার পরিকল্পনা করছে।
বিজনেস আই/