পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানি দুইটির নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হচ্ছে-যমুনা অয়েল ও তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সূত্র জানায়, যমুনা অয়েল নাম সংশোধন করে যমুনা অয়েল লিমিটেড এর পরিবর্তে যমুনা অয়েল পিএলসি করা হয়েছে।
অন্যদিকে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম পরিবর্তন করে তসরিফা ইন্ডাস্ট্রিজ পিএলসি করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) থেকে কোম্পানি দুইটি নতুন নামে লেনদেন করবে ডিএসইতে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানি দুইটি।
বিজনেস আই/