ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘বি’ ক্যাটাগরির ৫ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, দেশ গার্মেন্টস, ইন্দো-বাংলা ফার্মা, ডমিনেজ স্টিল ও মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
বেক্সিমকো
কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২৫ টাকা ৬০ পয়সা থেকে ৩১ টাকা ২০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৫ টাকা ৬০ পয়সা থেকে ১১০ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
দেশ গার্মেন্টস
কোম্পানিটির ১৩ টাকা ৩০ পয়সা বা ৯.২৯ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৫৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৪৩ টাকা ৬০ পয়সা থেকে ১৫৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮৫ টাকা ৭০ পয়সা থেকে ১৬৩ টাকা পরযন্ত লেনদেন হয়।
ইন্দো-বাংলা ফার্মা
কোম্পানিটির ১ টাকা ৩০ পয়সা বা ৮.৫০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৫ টাকা ৪০ পয়সা থেকে ১৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১০ টাকা থেকে ১৬ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া ডমিনেজ স্টিলের ৫ শতাংশ ও মিডল্যান্ড ব্যাংকের ৪.৩৪ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/