পুঁজিবাজারে তালিকাভুক্ত চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের জানুয়ারি-মার্চ সময়ের প্রথম প্রান্তিকের লাইফ রেভিনিউ হিসাব প্রকাশ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে মোট আয় থেকে মোট ব্যয় ও বিমা দাবি (ক্লেইম) পরিশোধের পর কোম্পানির উদ্বৃত্ত (সারপ্লাস) হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ উদ্বৃত্ত ছিল ২ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা।
এদিকে, ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ৭৭ কোটি ৫০ লাখ ৮ হাজার টাকা। এর বিপরীতে ৩১ মার্চ, ২০২৪ তারিখে এ তহবিলের পরিমাণ ছিল ৬৬ কোটি ৬৪ লাখ ৮ হাজার টাকা।
ফলে আলোচ্য সময়ে কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডে নিট বৃদ্ধি পেয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকা।