পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স স্পিনিংয়ের কারখানা সম্পূর্ণরূপে চালু হয়েছে। শনিবার (২৭ জুন) থেকে কোম্পানিটির কারযক্রম চালু হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২৩ জুন কোম্পানিটি শ্রমিক অসন্তোষের কারণে কারখানা লে-অফ ঘোষণা করেছিল।এপেক্স স্পিনিংয়ে চাকুরী সুবিধার বিপরীতে শ্রমিকদের বেআইনী দাবির কারণে কারখানা লে-অফের সিদ্ধান্ত করা হয়েছিল।
কোম্পানিটি জানায়, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শ্রমিকরা আবার কাজ শুরু করেছে। ২৭ জুন থেকে কোম্পানিটি স্বাভাবিক উৎপাদনে ফিরেছে।
উল্লেখ্য, ’এ’ ক্যাটাগরির এপেক্স স্পিনিং ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২৫ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
বিজনেস আই/