সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২২টি বা ৫৭ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে বেক্সিমকো লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ৪০.৩৪ শতাংশ কমে ২৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৪৭ টাকা ৬০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স সার্ভিসেস ১৫.৩৮ শতাংশ দর কমে সর্বশেষ ১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১ টাকা ৩০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা শাহজালাল ইসলামী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ১৪.৫১ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- উসমানিয়া গ্লাস শিটের ১১.১৬ শতাংশ, এপোলো ইস্পাতের ১০.৮১ শতাংশ, বেক্সিমকো গ্রীণ সুকুকের ৯.৩৩ শতাংশ, খান ব্রাদার্সের ৮.২১ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৮.১৬শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.১১ শতাংশ, জিএসপি ফিন্যান্সের ৮.১১ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/