ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ৬৮টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে বেক্সিমকো লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৩ টাকা ১০ পয়সা বা ৯.৮৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। আজ কোম্পানিটি সর্বশেষ ১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স। কোম্পানিটির দর ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ কমেছে।
এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ফ্যাস ফিন্যান্সের ৭.৬৯ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫.৯২ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৩.৭০ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৩.২২ শতাংশ, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ডের ৩.১২ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৮৫ শতাংশ ও জিএসপি ফিন্যান্সের ২.৮৫ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/