ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮২ কোম্পানির দর বেড়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে ৯৪০ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে আগের দিন থেকে ১১১ কোটি ৮৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৮২৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়ন্ট বেড়ে ৫ হাজার ৬১৬ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক দশমিক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১০ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮২টির, দর কমেছে ১৫০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৫টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৫৩ ৫ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ৫৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/