পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মা গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৪৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৫ টাকা ৫৬ পয়সা। কোম্পানিটি আগের বছর একই সময় আয় করেছিল ১৩ টাকা ৭ পয়সা।
৩১ ডিসেম্বর.২০২৫ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১১৯ টাকা ৪ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ আগস্ট।
বিজনেস আই/