ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ১৫০টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে বেক্সিমকো লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৭৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। এদিন শেয়ারটির দর ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ কমেছে। আজ কোম্পানিটি সর্বশেষ ১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস। কোম্পানিটির দর ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ কমেছে
এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের ৬.২৫ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফের ৫.০৪ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ৩.৫৭ শতাংশ, প্যাসেফিক ডেনিমসের ৩.৪ শতাংশ, নূরানী ডাইংয়ের ৩.৩৩ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৩.৩৩ শতাংশ ও ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৩.২২ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/