ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ৫৫টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে বেক্সিমকো লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৮২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন শেয়ারটির দর ০.০১ পয়সা বা ৭.৬৯ শতাংশ কমেছে। আজ কোম্পানিটি সর্বশেষ ১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে পিএইপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। কোম্পানিটির দর ৩ টাকা বা ৩.২০ শতাংশ কমেছে।
এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে সি অ্যান্ড টেক্সটাইল ৩.১২ শতাংশ, ন্যাশনাল ফিড মিল ৩.১ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ২.৮৫ শতাংশ, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ২.৭৭ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ২.৭৭ শতাংশ, ফু-ওয়াং সিরামিকস ২.৬১ শতাংশ ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ ২.৩৬ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/