বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২৩ জুন ২০২৬) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল। এজিএমে কোম্পানির পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মিসেস বিউটি আক্তার, জনাব মো. আলমগীর হোসেন খান (এফসিএমএ), ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, জনাব মনজুর মো. সাইফুল আজম (এফসিএমএ), মিসেস তাহমিনা বিনতে মোস্তফা, জনাব তায়েফ বিন ইউসুফ, মিসেস তানজিমা বিনতে মোস্তফা, জনাব ওয়াশিকুর রহমান, জনাব তানভীর আহমেদ মোস্তফা, মিসেস সামিরা রহমান, রাশিক আলম চৌধুরী, মিসেস তাসনিম বিনতে মোস্তফা, জনাব মো. বেলায়েত হোসেন ভূইয়া, জনাব মোহাম্মদ সাইদ আহমেদ রাজা এবং প্রফেসর তানজিনা হক (এফসিএমএ)।
এছাড়া সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ সানা উল্লাহ, কোম্পানির অডিটর এ.কে.এম. আমিনুল হক (এফসিএ), সিনিয়র পার্টনার, মেসার্স এ. হক অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, আবদুর রহিম মিয়া (এফসিএ), পার্টনার, মেসার্স ইসলাম জাহিদ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, ভারপ্রাপ্ত প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. ফিরোজুল ইসলাম এবং কোম্পানি সচিব মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।
সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন এবং কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। শেয়ারহোল্ডাররা কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং অনুমোদিত লভ্যাংশকে স্বাগত জানান।