আগের দিনের বড় পতনের ধাক্কা কাটিয়ে মঙ্গলবার উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে।এদিন বেলা ১০টা ৫২ মিনিট পরযন্ত ডিএসইতে ২০২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৩৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৩টির, দর কমেছে ৬৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯২টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ((সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৭০ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/