ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির আজ ৬৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৫ হাজার ৪০ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট। কোম্পানিটির ২৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ন্যশনাল ফিড মিল ২৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড ২১ কোটি ৭৪ লাখ, রবি ২১ কোটি ৭১ লাখ, ব্রাক ব্যাংক ১৯ কোটি ১৮ লাখ, স্কয়ার ফার্মা ১৭ কোটি ১৪ লাখ, ডমিনেজ স্টিল ১৭ কোটি ৮ লাখ, এনসিসি ব্যাংক ১৩ কোটি ১৩ লাখ ও এপেক্স স্পিনিং ১২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/