ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৫৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের। কোম্পানিটি ১১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্যাংক এশিয়া ৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
এপেক্স স্পিনিং ৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ৩ কোটি ৫৯ লাখ, ডমিনেজ স্টিল ১ কোটি ৬২ লাখ, গ্রামীণফোন ১ কোটি ৮২ লাখ, ইসলামী ইন্স্যুরেন্স ১ কোটি ৩৫ লাখ, শাহজালাল ইসলামী ব্যাংক ১ কোটি ৬১ লাখ ও স্ট্যান্ডার্ড ব্যাংক ১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/