সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ১৯৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে আগের দিন থেকে ১৪ কোটি ৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ২১১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়ন্ট বেড়ে ৫ হাজার ৬৬১ পয়েন্টে অবস্থান করছে
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৬টির, দর কমেছে ১৮৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩৫টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ৮৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/