ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৫২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। কোম্পানিটি ১২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডমিনেজ স্টিল ৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
গ্রামীণফোন ৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিং ২ কোটি ২৫ লাখ, বিডি থাই ২ কোটি ১৪ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্স ২ কোটি ৬৫ লাখ, জিকিউ বলপেন ৩ কোটি ৯৯ লাখ, লাভেললো আইসক্রিম ১ কোটি ৪ লাখ, মার্কেন্টাইল ব্যাংক ১ কোটি ১৬ লাখ, ন্যাশনাল ফিড মিল ২ কোটি ও টেকনো ড্রাগ ১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/