ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘বি’ ক্যাটাগরির ৯ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৯টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ফিড মিল, বিডিকম অনলাইন, শার্প ইন্ডাস্ট্রিজ, বিবিএস, সিলভা ফার্মা, জেনেক্স ইনফোসিস, মোজাফফর হোসেন স্পিনিং, শমরিতা হসপিটাল ও অগ্নি সিস্টেমস লিমিটেড।
ন্যাশনাল ফিড
কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২০ টাকা ৯০ পয়সা থেকে ২০ টাকা ৯০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৯ টাকা থেকে ২০ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
বিডিকম অনলাইন
কোম্পানিটির ২ টাকা ৯০ পয়সা বা ৯.৬৩ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩০ টাকা ২০ পয়সা থেকে ৩৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২২ টাকা থেকে ৩৫ টাকা পরযন্ত লেনদেন হয়।
শার্প ইন্ডাস্ট্রিজ
কোম্পানিটির ১ টাকা ৬০ পয়সা বা ৯.২৫ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৭ টাকা ৫০ পয়সা থেকে ১৯ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১০ টাকা ১০ পয়সা থেকে ২০ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া সিলভা ফার্মার ৫.১৮ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৫.০৮ শতাংশ, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ৪.৪৮ শতাংশ, শমরিতা হসপিটালের ৪.১৬ শতাংশ ও অগ্নি সিস্টেমের ৪.১৫ মতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/