পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রাক ব্যাংক ও ব্যাংক এশিয়া পিএলসির লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানি দুইটি ৩১ ডিসেম্বর ,২০২৫ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ১৬ জুন বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে ব্রাক ব্যাংক ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস। আর ব্যাংক এশিয়া ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৮.৫০ শতাংশ নগদ ও ৮.৫০ শতাংশ বোনাস।
বিজনেস আই/