প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সভায় সভাপতিত্ব করেন।
সভায় কোম্পানির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ, অডিট কমিটির চেয়ারম্যান নাইমা সুলতানা এফসিএ, এনআরসি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মোল্লাসহ অন্যান্য পরিচালকগণ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল হামিদ এফসিএ উপস্থিত ছিলেন।
সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি অংশগ্রহণ করেন এবং ২০২৫ হিসাববর্ষের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। কোম্পানি সচিব মাহামুদুল হাসান এফসিএস উক্ত সভা পরিচালনা করেন।