ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ১৮৪টি বা ৪৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে বেক্সিমকো লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৭ টাকা ২০ পয়সা বা ৯.৯৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি ইম্পোলয়েজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬ টাকা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড।
এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে বিআইএফসির ৬.৩৮ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ৫.৮৫ শতাংশ,ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৫.১৪ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুাল ফান্ড ৪.৪৯ শতাংশ, ঢাকা ডাইং ৩.৯৫ শতাংশ,মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ৩.৯৩ শতাংশ ও উসমানিয়া গ্লাসের ৩.৯২ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/