ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। কোম্পানিটির আজ ৩০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৯৪ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট। কোম্পানিটির ২৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জেনেক্স ইনফোসিস ২৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিটি ব্যাংক ২৪ কোটি ৯৭ লাখ, এনসিসি ব্যাংক ২২ কোটি, এশিয়াটিক ল্যাবরেটরিজ ২১ কোটি ৭৭ লাখ, ব্রাক ব্যাংক ২১ কোটি ১৭ লাখ, বিডি থাই ফুড ১৯ কোটি ৯৪ লাখ, সোনারগাঁও টেক্সটাইল ১৯ কোটি ৫৩ লাখ ও পিপলস ইন্স্যুরেন্স ১৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/