ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৯ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- প্রভাতি ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফিন্যান্স, আইপিডিসি ফিন্যান্স,কর্ণফুলী ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফিন্যান্স, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, বিকন ফার্মা ও ন্যাশনাল হাউজিং ফিন্যান্স পিএলসি।
প্রভাতি ইন্স্যুরেন্স
কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৫০ টাকা ৭০ পয়সা থেকে ৫৫ টাকা ১০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২২ টাকা ৯০ পয়সা থেকে ৫৫ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
লংকাবাংলা ফিন্যান্স
কোম্পানিটির ১ টাকা ৫ পয়সা বা ৯.৮০ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৫ টাকা ৬০ পয়সা থেকে ১৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১১ টাকা ৬০ পয়সা থেকে ১৮ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
কর্ণফুলী ইন্স্যুরেন্স
কোম্পানিটির ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৬৭ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৫ টাকা ৭০ পয়সা থেকে ৩৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৩ টাকা ১০ পয়সা থেকে ৩৯ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া ইউনাইটেড ফিন্যান্সের ৯.৫৮ শতাংশ, এমটিবি ৯.২৩ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৮.৩৭ শতাংশ, বিকন ফার্মার ৭.৭৪ শতাংশ ও ন্যাশনাল হাউজিংয়ের ৬.৭৪ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/