ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৫৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ণ ব্যাংকের। কোম্পানিটি ৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডমিনেজ স্টিল ৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ড্যাফোডিল কম্পিউটার্স ১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিং ১ কোটি ২০ লাখ, বিডি থাই ফুড ১ কোটি ৬০ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১ কোটি ৭৩ লাখ ও কর্ণফুলী ইন্স্যুরেন্স ১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/