ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৬ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসি ফিন্যান্স, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, সামিট অ্যালায়েন্স পোর্ট, ইউনাইটেড ফিন্যান্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও আরএকে সিরামিকস লিমিটেড।
আইপিডিসি
কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৭২ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২১ টাকা ২০ পয়সা থেকে ২৩ টাকা ৭০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ৬০ পয়সা থেকে ২৪ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ফারইস্ট নিটিং
কোম্পানিটির ১ টাকা ৫০ পয়সা বা ৯.৫৫ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৫ টাকা ৮০ পয়সা থেকে ১৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ১০ পয়সা থেকে ২১ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
সামিট অ্যালায়েন্স পোর্ট
কোম্পানিটির ৪ টাকা ৩০ পয়সা বা ৭.৮৯ শতাংশ দর বেড়ে তালিকার ৫ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৫৪ টাকা ৭০ পয়সা থেকে ৫৯ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২০ টাকা ৬০ পয়সা থেকে ৫৯ টাকা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া ইউনাইটেড ফিন্যান্সের ৫.৭৯ শতাংশ, পপুলার লাইফের ৫.২১ শতাংশ ও আরএকে সিরামিকসের ৫. ১৪ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/