আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর কমিশনারবৃন্দ জনাব তানভীর হাবিব রহমান, সিপিএ, জনাব নাহিদ মাহতাব এবং জনাব মোঃ নাফিজ আল তারিক-কে ফুলেল অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, জনাব তানভীর হাবিব রহমান, সিপিএ, জনাব নাহিদ মাহতাব এবং জনাব মোঃ নাফিজ আল তারিক শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর কমিশনার পদে নিয়োগ প্রাপ্ত হওয়ায় এই অভিনন্দন জানানো হয় ।
এই উপলক্ষ্যে, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এবং কমিশনারবৃন্দ পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং চলমান উন্নয়ন প্রকল্পে কমিশন ও সিএসই-র একসাথে কাজ করার আশা ব্যক্ত করেন। সিএসইর ব্যবস্থাপনা পরিচালক, কমিশনারবৃন্দ-কে কমোডিটি ডেরিভেটিভস সেগমেন্ট বাস্তবায়নের অগ্রগতির সংক্ষিপ্ত বিবরন প্রদান করেন এবং এই ব্যাপারে সহযোগিতা কামনা করেন। এ সময় সিএসইর ঢাকা অফিস্থ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।