পুঁজিবাজারে তালিকাভুক্ত এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে রূপান্তরের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ফান্ডটির ট্রাস্টি বিডিজি আইসি (BGIC) প্রকাশিত তথ্যে বলা হয়েছে, বিএসইসির ১৫ মার্চ ২০২৬ তারিখের চিঠি নং BSEC/MF & SPV/MF-121/2014/219 অনুযায়ী কমিশন ফান্ডটিকে ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে রূপান্তরের জন্য সম্মতি প্রদান করেছে।
এছাড়া একই তারিখের বিএসইসির চিঠি নং BSEC/MF & SPV/MF-121/2014/218 অনুযায়ী, রূপান্তরিত ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে পূর্ববর্তী ক্লোজড-এন্ড ফান্ডের প্রতি ১.০০ ইউনিটের বিপরীতে ইউনিটধারীরা ০.৯৭৬৭ ইউনিট পেয়েছেন।
এর ফলে বিদ্যমান ইউনিটহোল্ডারদের ধারণকৃত ইউনিট নির্ধারিত অনুপাতে নতুন ওপেন-এন্ড ফান্ডের ইউনিটে রূপান্তরিত হয়েছে। বিএসইসির অনুমোদনের মাধ্যমে ফান্ডটির রূপান্তর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার প্রক্রিয়া এগিয়ে গেছে।