পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির লেনদেন আগামী ১১ জুন, বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
কোম্পানিগুলো হচ্ছে- ট্রাস্ট ইসলামী ব্যাংক, সোনারবাংলা ইন্স্যুরেন্স ও ওয়ান ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ বুধবার কোম্পানিগুলোর লেনদেন স্পট মার্কেটে শেষ হবে।
উল্লেখ, রেকর্ড ডেটের পর আগামী রবিবার ১৪ জুন, কোম্পানিগুলোর লেনদেন পুনরায় চালু হবে।
বিজনেস আই/