পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং ও সেনা ইন্স্যুরেন্সের শেয়ার দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোম্পানি দুইটির এমন অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে সিএসই কোম্পানি দুইটিকে চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায় কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আনোরয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর গত ২ জুন থেকে ৮ জুন পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ৯৮ টাকা ৬০ পয়সা থেকে ১১৯ টাকা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর ২০ টাকা ৪০ পয়সা বা ২১ শতাংশ বেড়েছে।
এছাড়া সেনা ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ১৮ মে থেকে ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ৭১ টাকা ৭০ পয়সা থেকে ৯৬ টাকা ৩০ পয়সা পরযন্ত বেড়েছে।
কোন কারণ ছাড়াই কোম্পানি দুইটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই কতৃপক্ষ।

বিজনেস আই/


















