পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ও ইসলামী ব্যাংকে ফ্লোর প্রাইস (শেয়ার দরের সর্বনিম্ন সীমা) প্রত্যাহারে আজ মঙ্গলবার বড় দরপতন হয়েছে। এদিন কোম্পানি দুইটির সর্বোচ্চ দরপতন হয়ে টপটেন লুজার তালিকায় রয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার কোম্পানি দুইটির ফ্লোর প্রাইস প্রত্যাহার করায় সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে। আজ ডিএসইতে বেক্সিমকোর শেয়ার দর ১১ টাকা বা ৯.৯৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বোচ্চ ৯৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। ফ্লোর প্রাইসের কারণে সোমবার পরযন্ত বেক্সিমকোর শেয়ার ১১০ টাকা ১০ পয়সা দরে আটকে ছিল।
অন্যদিকে ইসলামী ব্যাংকের শেয়ার ৩ টাকা ২০ পয়সা বা ৯.৮২ শতাংশ কমেছে। এদিন কোম্পানিটি টপটেন লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়।
এর আগে সোমবার পরযন্ত কোম্পানিটির শেয়ার ৩২ টাকা ৬০ পয়সা দরে আটকে ছিল।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) দায়িত্ব নিয়ে মাসুদ খানের নেতৃত্বাধীন কমিশন সোমবার (৮ জুন) ফ্লোর প্রাইস তুলে নিয়েছে। বাজারে স্বাভাবিক লেনদেনের গতি ফিরিয়ে আনতে দীর্ঘসময় পর এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
বিজনেস আই/