পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ১ বিঘা (২০ কাঠা) জমি কিনেছে। ব্যাংকটির জমি অধিগ্রহণের বিষয়টি অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি গুলশান এভিনিউয়ে রোড নং-১১৩, হাউজ নং-১১০ এ জমি কিনেছে। এমটিবি কর্পোরেট হেড অফিসের জন্য জমি কিনেছে।
এর আগে ব্যাংকটি ৩ বিঘা জমি কেনার প্রস্তাব জানিয়েছিল কর্পোরেট অফিসের জন্য। কিন্তু বাংলাদেশ ব্যাংক জমি কেনার প্রস্তাব নাকচ করেছিল।
বিজনেস আই/



















