পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার ব্যাংকের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। রবিবার (৭জুন) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ৮ জুলাইয়ের পরিবর্তে ৩০ জুন অনুষ্ঠিত হবে।
এছাড়া এজিএম সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত হিসাব বছরে প্রিমিয়ার ব্যাংক শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
বিজনেস আই/