ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ২৪৭টি বা ৬২ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৪০ পয়সা বা ৫.১৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি।
এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ফিন্যান্সের ৫.৮৮ শতাংশ,উত্তরা ফিন্যান্সের ৫.৭৯ শতাংশ, এসএস স্টিলের ৫.৪৫ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৫.২৬ শতাংশ, মিথুন নিটিংয়ের ৪.৯৬ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৪.৯১ শতাংশ, সিলভা ফার্মার ৪.৫৪ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/