বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৫২ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.৮৪ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৯ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ১.৭১ শতাংশ।
এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- যমুনা ব্যাংক ১৮ কোটি ৭৬ লাখ, আরডি ফুড ১৭ কোটি ৩৯ লাখ, মীর আখতার ১৭ কোটি ১ লাখ, লাভেলো আইসক্রিম ১৭ কোটি ১১ লাখ, একমি পেস্টিসাইডস ১৬ কোটি ৭৩ লাখ, নাভানা ফার্মা ১৬ কোটি ৬৫ লাখ ও সিটি ব্যাংক ১৬ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/