ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রকৌশল খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৬.২ শতাংশ রয়েছে এ খাতের অবদান।
ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফার্মা খাত। এই খাতে ১১.৯ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ বস্ত্র খাতে ১১.৪ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- ব্যাংক খাতে ১০.৯ শতাংশ, সাধারণ বীমা খাতে ৯.৭ শতাংশ,খাদ্য খাতে ৭.৬ শতাংশ, আইটি খাতে ৬.৭ শতাংশ, বিবিধ খাতে ৪.১ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৮ শতাংশ, জীবন বীমা খাতে ৩.৭ শতাংশ, সিরামিক খাতে ২.৫ শতাংশ, কাগজ খাতে ২ শতাংশ, আর্থিক খাতে ১.৭ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.৫ শতাংশ, সিমেন্ট খাতে ১.৫ শতাংশ,টেলিকমিউনিকেশন খাতে ১.৩ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.২ শতাংশ, ট্যানারি খাতে ১.২ শতাংশ,ট্রাভেল খাতে ১ শতাংশ ও পাট খাতে দশমিক ০.২ শতাংশ লেনদেন হয়েছে।
বিজনেস আই/