ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ৩৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ৬৮ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটির ৩৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
নাভানা ফার্মা ২১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মনোস্পুল বাংলাদেশ ২০ কোটি ২১ লাখ, মুন্নু সিরামিকস ২০ কোটি ১০ লাখ, কাশেম ইন্ডাস্ট্রিজ ১৯ কোটি ৭০ লাখ, লভেলো আইসক্রিম ১৯ কোটি ৬৫ লাখ, যমুনা ব্যাংক ১৯ কোটি ৬৪ লাখ, সান লাইফ ইন্স্যুরেন্স ১৯ কোটি ৫২ লাখ ও মীর আখতার হোসেন ১৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/