ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৪৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে নর্দার্ণ ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি ৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
যমুনা ব্যাংক ৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
এশিয়াটিক ল্যাবরেটরিজ ২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড ২ কোটি ৪৪ লাখ, ডমিনেজ স্টিল ১ কোটি ৭৭ লাখ, ইবিএল ২ কোটি ৫০ লাখ, ফারইস্ট নিটিং ১ কোটি ১ লাখ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ২৬ লাখ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ১ কোটি ৮১ লাখ ও সোনারগাঁও টেক্সটাইল ২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/