ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪৩ কোম্পানির দর বেড়েছে। আজ ডিএসইতে লেনদেন ১২’শ কোটি টাকার ঘর ছাড়িয়েছে। যা গত সাড়ে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে বুধবার এক হাজার ২৭৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ডিএসইতে ১ হাজার ২৫৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই হিসাবে আজ ডিএসইতে সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে আগের দিন থেকে ১৯৮ কোটি ৭১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে এক হাজার ৮০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪১ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৩টির, দর কমেছে ৯৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৯টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১০৪ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ৩১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/