পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে ( ২ জুন), মঙ্গলবার।
কোম্পানিগুলো হচ্ছে- সাউথইস্ট ব্যাংক, ডিবিএইচ ফিন্যান্স ও রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্পট মার্কেটে শেষ হবে ৩ জুন, বুধবার। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ জুন, বৃহস্পতিবার।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
বিজনেস আই/