পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির লেনদেন আগামী ১ জুন, সোমবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
কোম্পানিগুলো হচ্ছে- বিডি ফাইন্যান্স, ম্যারিকো বাংলাদেশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ রবিবার কোম্পানিগুলোর লেনদেন স্পট মার্কেটে শেষ হবে।
উল্লেখ, রেকর্ড ডেটের পর আগামী মঙ্গলবার ২ জুন কোম্পানিগুলোর লেনদেন পুনরায় চালু হবে।
বিজনেস আই/