পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে ( ১ জুন), সোমবার।
কোম্পানিগুলো হচ্ছে- যমুনা ব্যাংক ও এশিয়া ইন্সুরেন্স লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্পট মার্কেটে শেষ হবে ২ জুন, মঙ্গলবার। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ জুন, বুধবার।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুরোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
বিজনেস আই/