মুন্সীগঞ্জের শ্রীনগরে হঠাৎ আগুনে পুড়ে গেছে ১০টি দোকান। রবিবার (২৪ মে) ভোর ৫টার দিকে শ্রীনগর উপজেলার আটপাড়া এলাকার সড়কের পাশে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকানীদের।
শ্রীনগর ফায়ার স্টেশনে ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এসময় দোকানগুলো দাউদাউ করে জ্বলছিল। বিদ্যুতের সংযোগও ছিল। পরে ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নির্বাপন করা হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় পাশের আরও অন্যান্য দোকানের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।