ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ১৩৬টি বা ৩৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৫.৫৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস। এদিন কোম্পানিটি সর্বশেষ ১ টাকা ৭০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।
এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে মোজাফফর হোসেন স্পিনিং ৪.২৫ শতাংশ,আরডি ফুড ৩.৭৭ শতাংশ, নুরানী ডাইংয়ের ৩.৪৪ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৩.৩৩ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যরেন্সের ৩.২৭ শতাংশ ও এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ডের ৩.০৩ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/