আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সাত দিন দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বন্ধ থাকবে। সরকারি ছুটি থাকায় এই সময়ে পুঁজিবাজারে কোন লেনদেন হবে না।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানো গেছে।
সূত্র জানায়, গত ১৪ মে (বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই দীর্ঘ ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়। এই সময়ে দেশের ব্যাংক-বীমা, সরকারি-বেসরকারি সব অফিস আদালত বন্ধ থাকবে। একই সাথে দেশের পুঁজিবাজারও বন্ধ থাকবে।
আগামী ১ জুন, সোমবার থেকে আগের নিয়মে লেনদেন চলবে পুঁজিবাজারে।
বিজনেস আই/