ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শনিবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক বেড়েছে ৬৪ পয়েন্ট। ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে ৯০২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩৪ কোটি ৬৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৮৬৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩২৮ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৭টির, দর কমেছে ১১৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬০টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৩৮ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ২৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/