ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শনিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৫ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- সেনা ইন্স্যুরেন্স পিএলসি, হাইডেলবার্গ সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, সিটি ব্যাংক ও রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।
সেনা ইন্স্যুরেন্স
কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৮০ পয়সা বা ৭.৭১ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৮১ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৭৫ টাকা ৮০ পয়সা থেকে ৮১ টাকা ৭০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪০ টাকা থেকে ৮১ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
কোম্পানিটির ১০ টাকা ৫০ পয়সা বা ৫.৩১ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২০৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৯৯ টাকা ৮০ পয়সা থেকে ২০৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৯৫ টাকা ১০ পয়সা থেকে ২৮২ টাকা পরযন্ত লেনদেন হয়।
কনফিডেন্স সিমেন্ট
কোম্পানিটির ৩ টাকা বা ৫.০৮ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬২ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৫৯ টাকা ২০ পয়সা থেকে ৬২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪৪ টাকা থেকে ৭০ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া সিটি ব্যাংকের ৪.৩৪ শতাংশ ও রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৪.২২ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/