ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৩ কোম্পানি। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- সি অ্যান্ড এ টেক্সটাইল, ফার্স্ট ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
জানা গেছে, বুধবার বেলা ১২টা ৩৫ মিনিট পরযন্ত ডিএসইতে সি অ্যান্ড এ টেক্সটাইলের ১ লাখ ১২ হাজার ৪৩০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
একই সময়ে ফার্স্ট ফাইন্যান্সের স্ক্রিনে ২ হাজার ২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আজ সর্বশেষ শেয়ারটি ৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
একই সময়ে প্রাইম ফাইন্যান্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
বিজনেস আই/