ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ৫০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনসিসি ব্যাংক পিএলসির। কোম্পানিটি ৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লাভেলো আইসক্রিম ৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
এশিয়াটিক ল্যাবরেটরিজ ৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ২ কোটি ২০ লাখ, ডমিনেজ স্টিল ৩ কোটি ৩১ লাখ, যমুনা ব্যাংক ২ কোটি ৬৪ লাখ, মীর আখতার ১ কোটি ৪ লাখ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/